আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় দারুণ অগ্রগতি: আরাগচি

আমার দেশ অনলাইন

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় দারুণ অগ্রগতি: আরাগচি

পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় ‘দারুণ অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, তেহরান এখনো ওয়াশিংটনের সকল দাবি মেনে নিতে প্রস্তুত নয়। খবর আল জাজিরার।

মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে মার্কিন সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা এড়ানো।

বিজ্ঞাপন

মঙ্গলবারের আলোচনার পর রাষ্ট্রীয় টেলিভিশনে আরাগচি বলেন, ‘অবশেষে আমরা দীর্ঘস্থায়ী পারমাণবিক বিরোধ সমাধানের লক্ষ্যে আলোচনায় মূল ‘নির্দেশিকা নীতি’ নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছি, যার ভিত্তিতে আমরা এগিয়ে যাব এবং একটি সম্ভাব্য চুক্তি নিয়ে কাজ শুরু করব।’

তিনি বলেন, এই মাসের শুরুতে ওমানে প্রথম দফা আলোচনার তুলনায় এবার ‘ভালো অগ্রগতি’ হয়েছে। তিনি আরো বলেন, ‘আমাদের সামনে এখন একটি স্পষ্ট পথ রয়েছে, যা আমি মনে করি ইতিবাচক।’

আরাগচি জানান, উভয় পক্ষ চুক্তির জন্য খসড়া তৈরি করবে এবং খসড়া বিনিময়ের পর তৃতীয় দফা আলোচনার তারিখ নির্ধারণ করা হবে।

এদিকে, ফক্স নিউজের এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প কিছু ‘রেড লাইন’ নির্ধারণ করেছেন যা ইরানিরা এখনো মেনে নিতে রাজি নয়।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...