সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেছেন, বিগত সময়ের মধ্যে যে অনিয়মগুলো হয়েছে, সেগুলো ক্লিন করে নবউদ্যমে কাজ শুরু করব।
বুধবার সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ইমেজ বিল্ডআপ করতে হবে—যে আমরা মানুষের সেবক, আমরা মানুষের জন্য কাজ করতে এখানে এসেছি।
স্ট্রাকচারটা হবে এমন যে আসলে আমরা সকলেই মিলে চাই একটি ভবিষ্যতের ভালো একটি বাংলাদেশ গড়তে। যে বাংলাদেশটা হবে আমাদের সকলের। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব, দায়িত্ববোধের জায়গাটা আমাদের খুব তীব্র আছে এখন।
প্রতিমন্ত্রী বলেন, আপনারা দোয়া করবেন, আপনাদের সহযোগিতা প্রয়োজন আমাদের। আর কাজ করি আস্তে আস্তে, যে ল্যাকিংসগুলো আছে, প্রবলেমসগুলো আছে—এগুলো আইডেন্টিফাই করব, ওভারকাম করব ইনশাআল্লাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

