আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৭ মার্চের প্রথম প্রহরে শরীয়তপুরে মোমবাতি কর্মসূচি

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

৭ মার্চের প্রথম প্রহরে শরীয়তপুরে মোমবাতি কর্মসূচি

শরীয়তপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাতের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের জেলা শাখার ব্যানারে একদল নেতাকর্মী সমবেত হয়ে মোমবাতি প্রজ্বালন করছেন। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। উপস্থিত অনেককে মুখে মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে।

ভিডিওতে আরও দেখা যায়, রাতের কোনো এক সময় শহরের একটি স্থানে তারা এই কর্মসূচি পালন করেন। তবে সুনির্দিষ্ট স্থান ও সময় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আমরা গতকাল রাত তিনটা পর্যন্ত শহরে টহল দিয়েছি। এ ধরনের কোনো কর্মসূচি আমাদের চোখে পড়েনি, এমনকি এ বিষয়ে কোনো খবরও পাইনি।

তিনি আরো বলেন, সম্ভবত এটি পুরোনো কোনো ভিডিও হতে পারে, যা নতুন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তার পরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় মহলে নানা আলোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন