আজ ‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’

বিনোদন রিপোর্টার

আজ ‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে, আজ, ২১ জুন, রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান মায়া ‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’। মরমি কবি ও গীতিকার হাছন রাজার গান ও জীবনদর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সংগীত পরিচালক ও কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব। তার শিল্পভাবনা ও সংগীত বিন্যাসে হাছন রাজার গানগুলো নতুন আবহে পরিবেশিত হয়।

বিজ্ঞাপন

সংগীত, গল্পকথন এবং সৃজনশীল শিল্পভাবনার মাধ্যমে হাছন রাজার দর্শন, জীবনবোধ ও সংগীতের চিরন্তন প্রাসঙ্গিকতাকে অনুষ্ঠানে তুলে ধরা হয়। এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রাকৃতিক স্বাস্থ্যবিষয়ক ব্র্যান্ড ‘মায়া’ সম্প্রতি যৌথভাবে এই আয়োজন করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...