যুক্তরাষ্ট্রের ‘আনন্দ মেলা’-তে তারা

বিনোদন রিপোর্টার

যুক্তরাষ্ট্রের ‘আনন্দ মেলা’-তে তারা

কথা ছিল আগামী ২৫ ও ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে ‘আনন্দ মেলা ২০২৬’। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নির্ধারিত তারিখ ও ভেন্যু পরিবর্তন করে আগামী ২ আগস্ট করা হয়েছে।

আগামী ২ আগস্ট ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ও কালচারাল পোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডের চার্চ ও অব সাইন্টোলজিতে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘আনন্দ মেলা’র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেট খেলা এবং কাছাকাছি সময়ে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবার কারণে আমরা সার্বিক বিবেচনা করেই এবারের আনন্দ মেলা একদিন করতে যাচ্ছি। আগের তারিখ পরিবর্তন করে আগামী ২ আগস্ট তা চূড়ান্ত করা হয়েছে। আশা করছি এবারের আয়োজন আগের চেয়ে আরো বর্ণাঢ্য এবং উপভোগ্য হবে। এবারের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে আমাদের মাঝে এবার আমরা আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা ববিতা ম্যাডামকে পাচ্ছি। তাকে এই আয়োজনে আজীবন সম্মাননা প্রদান করা হবে। ঢাকায় তাকে আমি এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য স্ব-শরীরে দাওয়াত দিয়ে এসেছি।’

ববিতা বলেন, ‘তারিখ পরিবর্তন হবার পর আনন্দ মেলার প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনিই আমাকে এই পরিবর্তিত তারিখের কথা বলেছেন। আমার জন্মদিনের পরপরই এই আয়োজনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।’

খান মোহাম্মদ আলী আরো নিশ্চিত করেছেন যে, এবারের আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। এছাড়াও এই আয়োজনে পারফর্ম করবেন জনপ্রিয় তারকা দম্পতি নাদিয়া-নাঈম এবং আলিফ ও আবু নাইম।

উল্লেখ্য, অল্পকিছু দিনের মধ্যেই ববিতা কানাডার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। সেখানেই একমাত্র ছেলে অনিকের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন বলে নিশ্চিত করেছেন। আগামী ৩০ জুলাই ববিতার জন্মদিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...