মুস্তাফা মনোয়ার

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন

বিনোদন রিপোর্টার

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন

সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ও পাপেট নির্মাতা মুস্তাফা মনোয়ার। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

ধানমন্ডির তাকওয়া মসজিদে গোসল শেষে তার মরদেহ নেওয়া হয় ধানমন্ডি ১ নাম্বার সড়কের বাসভবনে। সেখানে পরিবার ও স্বজনদের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ রাখা হয়েছে স্কয়ারের হিমঘরে।

বিজ্ঞাপন

আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশনে প্রথম জানাজা শেষে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে সকাল ১১টায় মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে চারুকলা ইনস্টিটিউটে শ্রদ্ধা নিবেদন করে বনানী কবরস্থানে দাফন করা হবে একুশে পদকপ্রাপ্ত এই সাংস্কৃতিক ব্যক্তিত্বকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...