প্রকাশ পেল হৈমন্তী রক্ষিতের দুই গান

বিনোদন রিপোর্টার

প্রকাশ পেল হৈমন্তী রক্ষিতের দুই গান

হৈমন্তী রক্ষিত বাংলাদেশের সংগীতপ্রেমী শ্রোতা-দর্শকের কাছে প্রিয় এক শিল্পী। তার মিষ্টি সুরেলা কণ্ঠ সব সময়ই শ্রোতাদের ভীষণ মুগ্ধ করে। বলা যায়, বেশকিছুটা বিরতির পর হৈমন্তী পরপর নতুন দুটি মৌলিক গান তার ভক্ত-শ্রোতাদের উপহার দিলেন। একটি আহমেদ রিজভীর কথায় ও ইমরান মাহমুদুলের কম্পোজিশন ও মিউজিক অ্যারেঞ্জমেন্টে ‘ওগো মোর প্রিয়া’ এবং অন্যটি ‘তুমি আমার মুখ দেখারই আয়না’। গানটি লিখেছেন ও কম্পোজিশন করেছেন রোহান রাজ। দুটি গানই এরই মধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে।

দুটি গানের জন্যই হৈমন্তী ভীষণ সাড়া পাচ্ছেন। কারণ, দুটি গানই তিনি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমরান ও বেলালের সঙ্গে।

বিজ্ঞাপন

হৈমন্তী রক্ষিত বলেন, ‘চেষ্টা করি নিজের মৌলিক গান প্রকাশ করার। কিন্তু সব মিলিয়ে সব সময় মৌলিক গান প্রকাশ করা হয়ে ওঠে না। কারণ, এই সময়ে মৌলিক গান প্রকাশ করা অনেকটা চ্যালেঞ্জিং। ভালো মৌলিক গান প্রকাশ করাটা তো আরো কঠিন। তারপরও এই কঠিন সময়ে আমার পরপর দুটি মৌলিক গান প্রকাশ পেল, তাও আবার ইমরান ও বেলালের সেঙ্গÑএটা আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ইমরানের সঙ্গে গানটি প্রকাশের পরই শ্রোতাদের মধ্যে ভীষণ সাড়া ফেলে। আর বেলালের সঙ্গে মিষ্টিমধুর গান, একটু একটু করে বেশ ভালো সাড়া পাচ্ছি। সামনে আরো কিছু মৌলিক গান প্রকাশের পরিকল্পনা চলছে।’

হৈমন্তী রুনা লায়লার সুরে একটি মৌলিক গান গেয়েছিলেন। এক জীবনে হৈমন্তীর এটাই অনেক বড় প্রাপ্তি। গানে হৈমন্তীর হাতেখড়ি বাণী কুমার চৌধুরীর কাছে। এরপর বাসুদেবসহ অনেকের কাছে গানে তালিম নিয়েছেন তিনি। ১৯৯৫ সালে ‘ডাকপিয়ন’ অ্যালবাম প্রকাশের মধ্যদিয়ে গানের ভুবনে পেশাগতভাবে তার যাত্রা শুরু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন