আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আগুনের সঙ্গে গাইলেন শম্পা দেওয়ান

বিনোদন রিপোর্টার

আগুনের সঙ্গে গাইলেন শম্পা দেওয়ান

ঈদুল ফিতর সামনে রেখে দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আগুন ও ড. শম্পা দেওয়ানকে নিয়ে নতুন রোমান্টিক মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গানটির শিরোনাম ‘বন্ধু তোমায় একটি কথা বলতে চাই’। আর্টবক্স মিউজিকের প্রযোজনায় এটি শম্পা দেওয়ানের চলমান ৫০ গানের ভিডিও প্রজেক্টের দ্বিতীয় গান।

গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আগুন। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে রোকন খান ও ফাইজা ইসলামকে এবং পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। আগুন বলেন, ‘সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে গানটি তৈরি করেছি। ঈদে শ্রোতাদের জন্য এটি আমার বিশেষ উপহার। শম্পা দেওয়ানের কণ্ঠে গানটি নতুন মাত্রা পেয়েছে।’

বিজ্ঞাপন

শম্পা দেওয়ান মন্তব্য করেন, ‘গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আমার অত্যন্ত প্রিয় শিল্পী আগুন। তিনি অসাধারণ নিষ্ঠা, মমতা ও যত্ন দিয়ে গানটি নির্মাণ করেছেন। প্রতিটি লাইনে রয়েছে আবেগ ও হৃদয়ের গভীর অনুভূতি। গানটি আমার হৃদয়ের খুব কাছের। চেষ্টা করেছি ভালোবাসার সহজ অথচ গভীর কথাগুলো সুরের মাধ্যমে প্রকাশ করতে। আশা করি দর্শক-শ্রোতার হৃদয়ে গানটি বিশেষ জায়গা করে নেবে।’

আর্টবক্স মিউজিকের ক্রিয়েটিভ ডিরেক্টর এসকে সমীর জানান, ‘আমাদের লক্ষ্য শুধু গান প্রকাশ নয়, বরং প্রতিটি কাজকে মানসম্পন্ন ভিজুয়াল ও সংগীত অভিজ্ঞতায় রূপ দেওয়া। শম্পা দেওয়ানের ৫০টি গানের এ প্রজেক্ট ধারাবাহিকভাবে ভিন্নধর্মী ও মানসম্মত কাজ উপহার দেওয়ার অংশ। আমরা চাই নতুন ও মেধাবী শিল্পীরা একটি পেশাদার প্ল্যাটফর্ম পেয়ে নিজেদের প্রতিভা সঠিকভাবে তুলে ধরতে পারবেন।’ প্রকাশিত খবর অনুযায়ী, আর্টবক্স মিউজিকের ব্যানার থেকে শিগগির নাটকও নির্মিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...