মোসাব্বির হত্যায় আরেক শুটার আটক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

মোসাব্বির হত্যায় আরেক শুটার আটক
আজিজুর রহমান ওরফে মুছাব্বির

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটার রহিমকে আটক করেছে ডিবি ।

শুক্রবার বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

এর আগে গত ৭ জানুয়ারি রাজধানীর তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল মোসাব্বির নিহত হন। তিনি ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এর পরই মোসাব্বিরকে হত্যার ঘটনায় জড়িতের অভিযোগে জিনাত ও সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন