আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুলশানে রাজউকের মোবাইল কোর্ট, অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার

গুলশানে রাজউকের মোবাইল কোর্ট, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আজ রোববার (১৬ নভেম্বর) জোন ৪/২ এলাকায় অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। গুলশান ও বাড্ডা এলাকায় আবাসিক প্লটে অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা হয় এবং একাধিক অবৈধ দোকান ও রেস্টুরেন্ট উচ্ছেদ করা হয়।

গুলশান তাজউদ্দীন পার্কে পার্কের শর্ত ভঙ্গ করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা ইয়ুথ ক্লাবের অফিসভবন সিলগালা করা হয়। এছাড়াও পিংকসিটি শপিং মলের বেজমেন্টে অবৈধ নির্মাণ আগামী ৩ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। গুলশান ৯৭ ও ৯৮ নং রোডে বিপদজনক অবস্থায় পরিচালিত রেস্টুরেন্টের কার্যক্রম বন্ধ করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিজ্ঞাপন

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার, অথরাইজড অফিসার জনাব কায়সার পারভেজ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দীর্ঘদিন ধরে দখলকৃত স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে এলাকার বাসিন্দারা রাজউক ও গুলশান সোসাইটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন