এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জাইমা রহমান

স্টাফ রিপোর্টার

এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন জুবাইদা ও জাইমা রহমান

এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান ও তার কন্যা জাইমা রহমান।

বৃহস্পতিবার রাজধানীর পশ্চিম ভাষানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানা এতিমদের সঙ্গে তারা ইফতার করেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমান। এই আসনে কড়াইল বস্তি ও ভাষানটেকে ১৪ এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় পুরো রোজায় ইফতার, রাতের খাবার এবং সেহরি সরবরাহ করবে স্থানীয় বিএনপি।

ইফতারের আগে জুবাইদা রহমান ও জাইমা রহমান এতিমদের সঙ্গে কথা বলেন।

প্রতি বছর প্রথম রমজানে এতিম, ওলামা-মাশায়েখদের নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং কেন্দ্রীয় নেতারা ইফতার করতেন। এবার সেরকম কোনো ইফতার অনুষ্ঠান ছিল না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...