আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামপুরায় ২৮ হত্যা

লে. কর্নেল রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

স্টাফ রিপোর্টার
লে. কর্নেল রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই বিপ্লবে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, মেজর মো. রাফাত বিন আলমসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানি আজ।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এ মামলার শুনানি হবে।

বিজ্ঞাপন

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন— বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে গত ২৪ নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন