আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রায়েরবাজার কবরে বেওয়ারিশ লাশ শনাক্তে কাজ করবেন বিদেশি বিশেষজ্ঞ

স্টাফ রিপোর্টার

রায়েরবাজার কবরে বেওয়ারিশ লাশ শনাক্তে কাজ করবেন বিদেশি বিশেষজ্ঞ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রায়েরবাজার কবরস্থানে বেশকিছু জুলাই শহীদকে কবর দেওয়া হয়েছে। এসব বেওয়ারিশ লাশ চিহ্নিত করার জন্য তাদের ডিএনএ পরীক্ষা নিয়ে অনেকদিন ধরে কাজ হচ্ছিল। তিনি বলেন, ‘‘ওইখানে আমরা বিদেশি এক্সপার্ট দিয়ে ল্যাব করাবো, এখানে বিদেশি এক্সপার্ট এসে কাজ করবেন। এই বিষয়ে সামনে আরও ডেভেলপমেন্ট দেখবেন। রায়েরবাজারে ১০০ জনেরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে। তাদের পরিচয় বের করা একটা বড় ইস্যু।’’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

বিজ্ঞাপন

প্রেস সচিব জানান, অন্যান্য আলোচনার মধ্যে বননীতি যেটা ১৯৮৪ সালে ছিল, সেটা পরিবর্তন করা হবে। সিদ্ধান্ত হয়েছে, কোনও বনের ভেতরে বিদেশি প্রজাতির গাছ লাগান যাবে না। এটার সঙ্গে কাঠ আমদানি বাড়ানো হবে, যাতে বাংলাদেশের বন বা গাছের ওপরে বেশি ভার না পড়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন