ঐতিহাসিক বিজয়ের আবহে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো দেশে। সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।
সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাতে তার কার্যালয়ে হাজির হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এটি শুধু একটি দলের বিজয় নয়, এটি জনগণের বিজয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণ গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে রায় দিয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ একটি নতুন দিগন্তে প্রবেশ করবে।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে তারেক রহমান দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “এই বিজয় জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার। আমরা একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করব।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

