আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাতিরঝিলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এমপি মিলনের খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার

হাতিরঝিলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এমপি মিলনের খাদ্য বিতরণ

রাজধানীর হাতিরঝিল এলাকার সুবিধাবঞ্চিত এক হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান।

বুধবার দুপুরে মগবাজার বিটিসিএল স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় হাতিরঝিল থানার এক হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১০ লাখ টাকা মূল্যের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর প্যাকেট ৫ কেজি চাল, ৫ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, এক কেজি পেয়াজ ও এক লিটার সয়াবিন তৈল দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

হাতিরঝিল পূর্ব থানা জামায়াতের আমির অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে ও হাতিরঝিল পশ্চিম থানা আমির মো. নূরুল ইসলাম আকন্দের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের এমপি সাইফুল আলম খান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী মজলিসের শূরা সদস্য ও হাতিরঝিল পূর্ব থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, হাতিরঝিল পশ্চিম থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, হাতিরঝিল পশ্চিম থানা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল ওয়াদুদ সরদার, ছাত্রশিবিরের হাতিরঝিল থানা সভাপতি সাজজাদ হোসাইন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন