ভিডিও বার্তায় নাহিদ

‘শাপলা কলি’ প্রতীকেই ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি

‘শাপলা কলি’ প্রতীকেই ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারো সঙ্গে জোট নয়, ‘শাপলা কলি’ প্রতীকেই ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। এর আগে দুপুরে নির্বাচন কমিশন এনসিপিসহ ৩টি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

এদিন এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) ‘কাঁচি’ ও আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক দেওয়া হয়।

নাহিদ ইসলাম বলেন, এ মাসের মধ্যেই আমরা আমাদের প্রার্থিতার তালিকা চূড়ান্ত করবো। শাপলা কলি প্রতীকে বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য এবং দেশপ্রেমিক প্রার্থী দেবো।

তিনি বলেন, যারা নতুন করে রাজনীতি করতে চান, বাংলাদেশটাকে নতুন করে গড়তে চান- আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সব জেলায়, সব আসনে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে চাই।

তিনি আরও বলেন, আমরা সারাদেশে জুলাই সনদের পক্ষে জনমত তৈরি করেছি, বিচারের জন্য কথা বলে যাচ্ছি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো। এনসিপি আপনার-আমার সবার দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন