আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সার্কের পুনরুজ্জীবন নিয়ে যা বললেন তারেক রহমান

আমার দেশ অনলাইন

সার্কের পুনরুজ্জীবন নিয়ে যা বললেন তারেক রহমান
হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: আমার দেশ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠনের পর অবশ্যই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার চেষ্টা করবে।

শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বাংলাদেশই সার্কের উদ্যোক্তা ছিল। তাই স্বাভাবিকভাবেই আমরা চাইব সার্কের পুনরুজ্জীবন। বিএনপি সরকার গঠনের পর এই বিষয়ে উদ্যোগ নেবে। এই বিষয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে কথা বলবে সরকার।

এর আগে তারেক রহমান লিখিত বক্তব্যে তারেক রহমান দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করতে হবে জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...