আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

ইদ্রিস খান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখা।

বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলটি কলাপাড়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান।

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরেও ফেসবুকে একটি মন্তব্যের জন্য একজন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার মতো বর্বরতা সংগঠিত হওয়া জাতিকে হতবাক করেছে। আমাদের কলাপাড়াকে কলঙ্কিত করেছে এই সন্ত্রাসী জহিরসহ যুবদলের মাস্তানরা। ইসলামী আন্দোলন বাংলাদেশ দাবি জানাচ্ছে যে, অবিলম্বে শহীদ ইদ্রিস খান হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি উসমান গণি, ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন বাংলাদেশসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন