শিল্পী ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

শিল্পী ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে সাবেক আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন শিল্পীর খোঁজ নিতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

এ সময় তিনি অসুস্থ ফরিদা পারভিনের আরোগ্য কামনা করেন। তিনি একজন গুণী শিল্পীর জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন