আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজধানীতে কাল ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার

রাজধানীতে কাল ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

জুলাইসহ সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে আগামীকাল ১৩ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে ইসলামী ছাত্রশিবির।

বুধবার শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে আরো বলা হয়, বিক্ষোভ মিছিল ও সমাবেশ সকাল ৭ টায় ঢাকা কলেজ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

মিছিল শেষে রাজধানীর অন্তত ১৪টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে শিবিরের নেতাকর্মীরা। এসব স্থান হলো—উত্তরা বিএনএস, খিলখেত, বসুন্ধরা গেট, গাবতলি, মিরপুর ১০, ধানমন্ডি ৩২, সায়েন্স ল্যাব, শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, যাত্রাবাড়ী ও চিটাগাং রোড।

এছাড়াও দেশের প্রতিটি বিভাগীয় শহর, জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা।

ছাত্রশিবিরের পক্ষ থেকে ছাত্রসমাজ ও দেশপ্রেমিক জনতাকে আওয়ামী নাশকতা ও আগুন–সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...