ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, সারাদেশে দুপুর পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হলেও এরপর অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা পটুয়াখালী ১ আসনের মির্জাগঞ্জ উপজেলার দুই ইউনিয়নের ভোট পুনর্গননার দাবি জানাচ্ছি। আশা করছি নির্বাচন কমিশন তদন্ত করে ব্যবস্থা নিবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এসে ইসলামি আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান এই দাবি করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, দুপুর থেকেই বিচ্ছিন্নভাবে এজেন্ট বের করে দেওয়াসহ কিছু ঘটনা ঘটেছে। আমরা এই সমস্যাগুলো রিটার্নিং কর্মকর্তার কাছে জানিয়েছি।
রিটার্নিং কর্মকর্তা মোটামুটি সমস্যাগুলোর সমাধান করে দিয়েছেন। আমরা সেই সমস্যাগুলোর লিখিত অভিযোগ নিয়ে আসছি। আমরা সচিবের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছি।
কিছু কিছু আসনে বড় ধরনের হামলা এবং এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এরমধ্যে পটুয়াখালী ১,২,৩, ঝালকাঠি ১,২ ভোলা ১,২,৩ আসন অন্যতম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

