আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উপাচার্যকে উচ্চবাচ্য করা সেই গণেশচন্দ্রের পক্ষ নিয়ে যা বললেন নিপুণ

আতিকুর রহমান নগরী

উপাচার্যকে উচ্চবাচ্য করা সেই গণেশচন্দ্রের পক্ষ নিয়ে যা বললেন নিপুণ

বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, গণেশচন্দ্র রায় সাহস কোনো লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়। তার নামের মতোই তার সাহস। সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি।

একটি ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন বিএনপি নেত্রী। পোস্টের সঙ্গে যুক্ত করেন জুলাই মাসে রাজপথে সাহসের অবস্থানের একটি ছবি।

বিজ্ঞাপন

নিপুণ রায় লেখেন, ‘গণেশচন্দ্র রায় সাহস। সে লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়। তার নামের মতোই তার কলিজা সাহসে ভরপুর। সাহস জুলাইয়ের প্রতিচ্ছবি, সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি।

সাহস কোনো অন্যায় করেনি, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। অন্যায়ের প্রতিবাদ করতে সে কখনো পিছু হটেনি। স্বৈরাচারী হাসিনার আমলে রাজপথে থেকে আন্দোলন করেছে, অসংখ্য মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, বারবার জেল খেটেছে, রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। কোনো লুঙ্গির নিচে লুকিয়ে কৌশল করে সে আন্দোলন করেনি।

গণেশচন্দ্র রায় সাহস হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো নেতা নয়। গত ষোল বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করে গড়ে ওঠা এক দেশপ্রেমিক, বাংলাদেশী জাতীয়তাবাদী ও নিবেদিতপ্রাণ সৈনিক সে।

প্রিয় গণেশচন্দ্র রায় সাহস,

ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ যুগ ধরে তোমার প্রতিবাদী ভূমিকা স্মরণ করবে।

উল্লেখ্য: ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে ছাত্রদলের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের সময় আলোচনায় আসেন গণেশচন্দ্র রায় সাহস। এ সময় ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে সাহসের ভূমিকা ও অবস্থান নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...