এক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি

এক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি

একজন পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে বৃহস্পতিবার নতুন শপথ নেয়া মন্ত্রী আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দায়িত্ব বাড়িয়ে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বৃহস্পতিবার মন্ত্রিসভায় শপথ নেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।

এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নেন হাফিজ উদ্দিন আহমদ, যিনি বিএনপি সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

তার সঙ্গে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন কায়সার কামাল। তিনি এতদিন ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

স্পিকার ও ডেপুটি স্পিকার হওয়ায় হাফিজ উদ্দিন ও কায়সার কামাল আর মন্ত্রী-প্রতিমন্ত্রী পদে থাকতে পারবেন না। সেই প্রেক্ষাপটেই নতুন মন্ত্রী হিসেবে আহমেদ আযম খানকে শপথ পড়ান হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন