আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাজার নিয়ন্ত্রণে আনতে দলীয় সিন্ডিকেট ভেঙে দিন: মাওলানা কাইয়ূম

স্টাফ রিপোর্টার

বাজার নিয়ন্ত্রণে আনতে দলীয় সিন্ডিকেট ভেঙে দিন: মাওলানা কাইয়ূম

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, জনআকাঙ্খার বাংলাদেশ গড়তে না পারলে দেশ ভয়াবহ পরিস্থিতির দিকে চলে যাবে। দেশ ক্রমেই পুরোনো বন্দোবস্তে ফিরতে শুরু করেছে।

তিনি বলেন, বর্তমানে চাঁদাবাজি একটি মহামারির নাম। এ মহামারি থেকে জাতি মুক্তি চায়। নতুন সরকার চাঁদাবাজির কণ্ঠনালি চেপে ধরতে হবে। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে দলীয় সিন্ডিকেট ভেঙে দিন। নতুবা আখের সুখকর হবে না।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানা শাখার উদ্যোগে জুরাইনের একটি মাদরাসা মিলনায়তনে ‘মাহে রমাযানের শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, প্রকাশ্যে হুমকি দিয়ে রংপুর নগরের স্টেশন রোডে ক্যাবল ওয়ানের কার্যালয়ে যুবদল নেতা বলছেন, ‘বেডরুমে গিয়ে বউ বাচ্চাসহ তোকে গুলি করবো’। রাজশাহীতে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সাতক্ষীরায় বিএনপি ইউনিয়ন কার্যালয় পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়েছে। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনা পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। যেভাবে প্রতিহিংসা ও পুরোনো রাজনীতির চর্চা চলছে, নতুন সরকার কঠোরহস্তে দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করতে পারলে দেশ ক্রমেই ভয়াবহতার দিকে অগ্রসর হবে। যা জুলাই সনদের প্রত্যাশার খেলাপ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন