তারেক রহমান ওয়াদা করেছেন সকলের সঙ্গে আলোচনা করে দেশ পরিচালনা করবেন বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সোমবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বাসায় আসেন তারেক রহমান। এসময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ ৪৫ মিনিটের বৈঠক শেষ মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসেছেন তার সঙ্গে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা তাকে কিছু মৌলিক কথা বলেছি। আমরা যেন সবাই এক হয়ে দেশটাকে গড়তে পারি। এই কথাগুলো গুরুত্বসহ আলোচনা করেছি। তারেক রহমানের আলোচনার মধ্য এতটুকু আশ্বাস পেয়েছি এবং আমাদের কমিটমেন্ট করেছে আমাদের সকলকে নিয়ে দেশ পরিচালনার ক্ষেত্রে আলোচনা করবেন বলে অঙ্গীকার করেছেন। এইজন্য আজকে আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। আমরা সকলে এক হয়ে রাজনৈতিক হিংসা একে অপরের প্রতি না রেখে আমরা সবাই পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করতে পারি এমনটায় বলেছি।এটাই আমাদের মুখ্য আলোচনার বিষয় ছিল।
উচ্চকক্ষ কোন আলোচনা হয়েছে এমন প্রশ্নে মুফতি রেজাউল করিম বলেন, উচ্চকক্ষ নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে আমরা বলেছি জুলাই সনদে উচ্চকক্ষের কথা বলা হয়েছে সেটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। এটা যেন কোনোভাবে ব্যাহত না হয় তাহলে জনগণের মধ্যে আস্থার দিকটা কমে আসবে। আর জুলাই সনদের বিষয়ে বলা হয়েছে এটা আমাদের দেশের কল্যাণের জন্য করা হয়েছে। এটাও আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। তখন উপস্থিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- জুলাই সনদের অনেক জায়গায় আমাদের নোট অফ ডিসেন্ট রয়েছে এটা আমরা পার্লামেন্টে দিব পার্লামেন্টে যদি পাস হয় তাহলে সেটা বাস্তবায়ন করব। তখন আমরা একটি কথা বলতে গিয়েছি যে পার্লামেন্টে আপনাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আপনারা চাইলেই আন্তরিকতা থাকলে সেটা পাস করতে পারবেন৷
আগামীকাল শপথ অনুষ্ঠানে যাবেন কিনা এমন প্রশ্নের তিনি বলেন, হ্যাঁ আমরা আগামীকাল শপথ অনুষ্ঠানে যাব দাওয়াত পেয়েছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

