আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ

নির্বাচনে জামায়াতের পক্ষে সমর্থন, বিএনপির ৪ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

নির্বাচনে জামায়াতের পক্ষে সমর্থন, বিএনপির ৪ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে ঝিনাইদহে বিএনপির চার নেতা‌কে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলা ১২ নম্বর দোগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কালীচরণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান মন্টু, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান মাস্টার, সাধুহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিয়ার বিশ্বাস।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন-বিরোধী কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চার নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ থেকে সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের নির্দেশে বহিষ্কার করা হলো ।

সদর উপজেলা বিএনপির সভাপতি মু‌ন্সি কামাল আজাদ পান্নু জানি‌য়ে‌ছেন, দলীয় নেতৃত্ব না মেনে দলের বিরুদ্ধে গিয়ে বহিষ্কৃতরা জামায়াত প্রার্থীর পক্ষে নিজেদের ইচ্ছামত ভো‌ট কার্যক্রমে অংশ নিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...