বাংলাদেশের বদলি হিসেবে শেষ মুহূর্তে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে তারা। এবারের আসরে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইতালিকে ৭৩ রানের বিশাল ব্যবধানে হারায় তারা।
কলকাতার ইডেন গার্ডেনে আগে ব্যাট করতে নেমে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় স্কটল্যান্ড। দুই ওপেনার জর্জ মুনজে ও মিচেল জোনস উদ্বোধনী জুটিতে যোগ করেন ১২৬ রান। তাতেই মূলত বড় সংগ্রহের ভিত পায় দলটি। ওপেনার মুনজে ৫৪ বলে ৮৪ রানের ঝড়ো এক ইনিংস খেলেন। ১৩ চার ও দুই ছক্কায় সাজান এই ইনিংস। এছাড়া আরেক ওপেনার জোনস ৩০ বলে করেন ৩৭ রান।
তিনে নামা ব্রেন্ডন ম্যাকমুলেন ১৮ বলে ৪১ রানের ইনিংস খেলেন। রিচি বেরিংটন ১১ বলে করেন ১৫ রান। মিচেল লিস্ক ৫ বলে করেন ২২ রান। ইতালির হয়ে আলি হাসান ২১ রানে নেন এক উইকেট।
জবাবে ২০ বল আগে ১৩৪ রানে অলআউট হয় ইতালি। দলীয় সর্বোচ্চ ৩১ বলে ৫২ রান করেন বেন মেনেত্তি। হ্যারি মেনেত্তি ২৫ বলে করেন ৩৭ রান। জে জে স্মুটস ১১ বলে ২২ রান করেন। তাতে ১৩৪ রানে অলআউট হয় ইতালি। স্কটল্যান্ডের হয়ে মিচেল লিস্ক ১৭ রানে ৪ উইকেট নেন। মার্ক ওয়াট ২৪ রানে নেন দুই উইকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

