আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরিসংখ্যানে পাকিস্তান-ভারতের মহারণ

স্পোর্টস ডেস্ক

পরিসংখ্যানে পাকিস্তান-ভারতের মহারণ

ভারত-পাকিস্তান এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে। এর মধ্যে আটটি টি-টোয়েন্টি খেলেছে তারা বিশ্বকাপে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল চিরশত্রু দুই প্রতিদ্বন্দ্বী। আর এশিয়া কাপে ছয়টি ম্যাচ খেলেছে দুদল।

বিজ্ঞাপন

চির বৈরী দুদলের মধ্যে সর্বোচ্চ দলীয় স্কোর ১৯২/৫। ২০১২ সালে আহমেদাবাদে ভারত এই স্কোর গড়েছিল। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ স্কোর-১৮২/৫। ২০২২ এশিয়া কাপে এই সংগ্রহ গড়েছিল পাকিস্তান। দুদলের মধ্যে সর্বনিম্ন স্কোর ৮৩। ২০১৬ এশিয়া কাপে ঢাকায় পাকিস্তান ৮৩ রানে গুটিয়ে গিয়েছিল। ২০২৪ সালে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ১১৯।

দুদলের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৮২*। বিরাট কোহলির ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ইনিংস উপহার দিয়েছিলেন। আর পাকিস্তানের বিজওয়ান ৭৯ রানে অপরাজিত ছিলেন। কোহলি ১১ ইনিংসে ৪৯২ রান করে দুদলের মধ্যে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড নিজের দখলে রেখেছেন। পাকিস্তানের রিজওয়ানের সংগ্রহ ২২৮ রান।

সেরা বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছিলেন মোহাম্মদ আসিফ। দক্ষিণ আফ্রিকায় ২০০৭ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ১৮ রান দিয়ে শিকার করেছিলেন ৪ উইকেট। ভারতের সেরা বোলিং পারফরম্যান্স করেন কুলদীপ যাদব। ২০২৫ সালের এশিয়া কাপ ফাইনালে তার বোলিং ফিগারটা ছিল ৪/৩০।

ভারতের হার্দিক পান্ডিয়া সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ৮ ইনিংসে তার পাশে যোগ হয়েছে ১৫ উইকেট। উমর গুল ও ভুবনেশ্বর নিয়েছেন সমান ১১টি করে উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন