জুয়ায় জড়িয়ে ১৪৯ রেফারি বরখাস্ত

জুয়ায় জড়িয়ে ১৪৯ রেফারি বরখাস্ত

জুয়ায় জড়িত থাকায় ১৪৯ রেফারিকে বরখাস্ত করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। তাদের ৮ থেকে ১২ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত চলছে আরো তিনজনের বিরুদ্ধে।

এর আগে, তুর্কি ফুটবলে কর্মরত ৫৭১ রেফারির মধ্যে ৩৭১ জনেরই বেটিং সাইটে অন্তত একটি করে অ্যাকাউন্ট থাকার কথা জানায় টিএফএফ। বেটিং অ্যাপে ১৫২ সক্রিয় রেফারির মধ্যে সাতজন রেফারি এবং ১৫ জন সহকারী রেফারি আছেন।

বিজ্ঞাপন

টিএফএফ সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগ্লু বিবৃতিতে বলেন, ‘তুর্কি ফুটবলের সুনাম গড়ে উঠেছে মাঠের নিষ্ঠা আর ন্যায়ের ওপর অটল বিশ্বাস নিয়ে। এই মূল্যবোধের সঙ্গে বেইমানি শুধু নিয়মভঙ্গ নয়, এটি একধরনের বিশ্বাসঘাতকতাও।’

সভাপতি বলেছেন ১০ জন রেফারি গত পাঁচ ধরে ১০ হাজারের বেশী ম্যাচকে ঘিড়ে বেটিং করেছেন। অনেকে আবার মাত্র একটি ম্যাচে বেট ধরেছেন। সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো একজন রেফারির বিপক্ষে ১৮ হাজারেরও বেশী ম্যাচে বেট ধরার অভিযোগ রয়েছে। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন