আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তরুণদের জন্য নতুন সুযোগ দেখছেন শাহিন শাহ

স্পোর্টস রিপোর্টার

তরুণদের জন্য নতুন সুযোগ দেখছেন শাহিন শাহ

বাবর আজম-সাইম আইয়ুবরা জায়গা পাননি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে। আগেরদিন হেড কোচ মাইক হেসনকে বাবর আজমের না থাকা নিয়ে প্রশ্ন করা হয়েছিল । সে সময় তিনি বলেছিলেন, যে কেউ বাদ পড়তে পারেন দল থেকে। গতকাল শাহিন শাহ আফ্রিদির কাছেও প্রশ্ন ছিল বাবর আজম প্রসঙ্গে। ব্যাপারটি এড়িয়ে যেতে শাহিন শাহ বলেন, এটা তরুণদের জন্য দারুণ সুযোগ।

বিজ্ঞাপন

এ নিয়ে তিনি বলেন, ‘দেখেন কেউ ড্রপ হয়নি এই সিরিজ থেকে। আমরা শুধু নতুনদের সুযোগ দিতে চেয়েছি। তারা আমাদের ভবিষ্যৎ।’ তরুণদের ওপর ভরসা রেখে শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘আমার মনে হয় যখন সময় আসবে, তারা নিজেদের রোলটা বুঝবে। আমরা আমাদের দলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করছি।’

বাংলাদেশ সফরে ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশে এসেছে পাকিস্তান। এই ছয়ের মধ্যে তিনজনের অভিষেক হতে পারে- এমন ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন শাহিন শাহ আফ্রিদি। তিনি বলেন, ‘অবশ্যই তিনজনের অভিষেক হতে পারে। এই তালিকায় সাহিবজাদা আছে। সে টি-টোয়েন্টিতে আমাদের টপ পারফর্মার। মাজ সাদাকাত ওপেন করবে। টপ অর্ডারে শ্যামল হুসেইন তিন নম্বরে খেলবে।’

তাতে স্পষ্ট, টপ অর্ডারে পুরোপুরি নতুন মুখ নিয়ে খেলবে পাকিস্তান। এই দল নিয়ে বেশ উচ্ছ্বসিত জানিয়ে শাহিন শাহ বলেন, ‘আমার মনে হয়, তারা ভালো খেলবে। তাদের নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত।’

এছাড়া উইকেট নিয়ে শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘আমার মনে হয় পেসারদের জন্য কিছু একটা থাকবে। দেখা যাক কী হয়।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন