তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশে আমন্ত্রণে আগে ব্যাট করবে পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা মাঠে গড়াবে দুপুর ২টা ১৫ মিনিটে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার হতাশা ভুলে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য এই সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র্যাংকিংয়ের সেরা আট দল। পাশাপাশি স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা র্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে। বর্তমানে র্যাংকিংয়ে দশে আছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

