আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য অ্যাম্পুটি ফুটবল দলের প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার
এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য অ্যাম্পুটি ফুটবল দলের প্রস্তুতি

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য এশিয়ান অ্যাম্পুটি ফুটবল চ্যাম্পিয়নশিপ ফুটবলের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অ্যাম্পুটি ফুটবল দল। এ আসরকে ঘিরে নিয়মিত অনুশীলন করে যাচ্ছে বাংলাদেশ।

ঢাকার মোহাম্মদপুর শহীদ পার্কে চলছে নিয়মিত অনুশীলন। দলের কর্মকর্তাদের তত্ত্বাবধানে খেলোয়াড়দের ওয়ার্ম আপ, কৌশল নির্ধারণ এবং নৈপুণ্যতা প্রদর্শন করতে দেখা গেছে। মহাদেশীয় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে উৎসাহের হয়ে অনুশীলন করে যাচ্ছে। ভালো কিছুর আশা করছেন সবাই।

এবারের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, ইরাক, মালয়েশিয়া, সিরিয়া, উজবেকিস্তান এবং ইয়েমেনসহ নয়টি দেশের অ্যাম্পুটি দল অংশ নেবে। পয়েন্ট তালিকাী শীর্ষ চারটি দল কোস্টারিকাতে ২০২৬ সালের অ্যাম্পুটি ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

ওয়ার্ল্ড অ্যাম্পুটি ফুটবল ফেডারেশন (ডব্লিউএএফএফ) ইন্দোনেশিয়ার স্থানীয় ক্রীড়া কর্তৃপক্ষের সহযোগিতায় চ্যাম্পিয়নশিপটির আয়োজন করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন