আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মোহামেডানকে হারাল ফর্টিস

স্পোর্টস রিপোর্টার

মোহামেডানকে হারাল ফর্টিস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ একমাত্র ম্যাচে মোহামেডানকে ২-১ গোলে হারায় ফর্টিস এফসি। তাদের জয়ের নায়ক গাম্বিয়ার মিডমিল্ডার এসা জালো। তার জোড়া গোলেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে লিগের দ্বিতীয় পর্বে দারুণ সূচনা করেছে ফর্টিস।

পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে তালিকায় দুইয়ে উঠল তারা। তালিকার শীর্ষে বসুন্ধরা কিংসের সমান ২১ পয়েন্ট অর্জন এখন ফর্টিসেরও। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় ছয় নম্বরে রয়েছে মোহামেডান।

বিজ্ঞাপন

কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিসের বিপক্ষে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মোহামেডান। দুদল সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমণ করেছে। তবে প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় ফর্টিস। ২০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ফর্টিসের গাম্বিয়ান মিডফিল্ডার জালো। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫২ মিনিটে আরেকটি গোল উপহার দেন এই বিদেশি।

৬৪ মিনিটে একটি গোল শোধ করে মোহামেডান। তাদের পক্ষে গোলটি করেন মোজাফফরভ। এরপর অনেক চেষ্টা করেও গোল পায়নি সাদা-কালো জার্সিধারীরা। ফলে আরো একটি হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে তারা। জয় পেলেও ফর্টিসের মিডফিল্ডার সাজেদ নিঝুম লাল কার্ড দেখেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...