আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ ইংল্যান্ডের

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল ইংল্যান্ড। শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখল হ্যারি ব্রুকের দল। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ১২ রানের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচে প্রথমে ব্যাট করে ১২৮ রান তোলে ইংল্যান্ড। ১২৯ রানের জবাবে ইংলিশদের বোলিংয়ের সামনে ১১৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে এ নিয়ে দুবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে প্রতিবারই হোয়াইটওয়াশ হলো তারা।

টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড পাওয়ার প্লেতেই হারায় চার উইকেট। জস বাটলার চেষ্টা করেছিলেন। তবে এক ছক্কা ও দুই চারে ২১ বলে ২৫ রান করা বাটলারের স্টাম্প ছিটকে ফেলেন মহেশ থিকশানা। ছয়ে নেমে এক ছক্কা ও ছয়টি চারে ৪৮ বলে ৫৮ রান করেন কারান।

বিজ্ঞাপন

ছোট লক্ষ্য তাড়ায় তৃতীয় বলে ফেরেন কামিল মিশারা। তিন ছক্কায় ১২ বলে ২৩ রান করা পাথুম নিসাঙ্কার আগ্রাসন থামান ডসন। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি লঙ্কানরা। কুসল মেন্ডিস ধরা পড়েন ২৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড : ২০ ওভারে ১২৮/৯ (বাটলার ২৫, কারান ৫৮, ডসন ১৪; চামিরা ৫/২৪, পাথিরানা ২/২৭)।

শ্রীলঙ্কা : ১৯.৩ ওভারে ১১৬ (নিসাঙ্কা ২৩, মেন্ডিস ২৬, কামিন্দু ১৪; বেথেল ৪/১১, জ্যাকস ৩/১৪)।

ফল : ইংল্যান্ড ১২ রানে জয়ী।

ম্যাচসেরা : স্যাম কারান।

সিরিজসেরা : স্যাম কারান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন