সরাসরি

৩৪ রানে লিড নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

১৭: ৩২, মে ১০

শেষ দিনের খেলা

বিনা উইকেটে ৭ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। ৬.১৫ মিনিট পর্যন্ত খেলা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় আগেভাগেই খেলা বন্ধ করেছেন ম্যাচ অফিসিয়ালসরা।

এর আগে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের হয়ে ফাইফার নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

১৭: ২৯, মে ১০

পাকিস্তানকে অলআউট করে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে দিনের শেষভাগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ইনিংসের গোড়াপত্তন করেছেন।

বিকাল ৬.১৫ পর্যন্ত ফ্লাডলাইটের আলোয় খেলা হবে। আগামী দুই দিন খেলা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় সময় মেলানোর জন্য এই সময় নির্ধারণ করা হয়েছে।

১৭: ১১, মে ১০

অলআউট পাকিস্তান, মিরাজ ফাইফার

৩৮৬ রানে অলআউট পাকিস্তান। প্রথম সেশনে ৪ উইকেট হারায় পাকিস্তান। পরে দ্বিতীয় সেশনে থিতু হয়ে রান বাড়াচ্ছিলেন সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান। তবে ওই জুটি ভাঙার পর বৃষ্টি বাধা আসে। সেই বৃষ্টি বাধার পর আর ইনিংস বড় করতে পারেনি পাকিস্তান। হারিয়ে বসে ৪ উইকেট। তাতে ৩৮৬ রানে অলআউট হয় পাকিস্তান। তাতে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে ১০২ রানে ৫ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

১৭: ০২, মে ১০

ফাইফার পেলেন মিরাজ

ক্যারিয়ারের ১৪তম ফাইফারের দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। শাহিন শাহ আফ্রিদিকে আউট করেছেন তিনি। এতেই ফাইফার পূর্ণ করেছেন।

১৩ রানে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের ৯ম ব্যাটার হিসেবে আউট হয়েছেন তিনি।

১৬: ৫৫, মে ১০

মিরাজের চতুর্থ শিকার, ফিরলেন নোমান

মেহেদি হাসান মিরাজের চতুর্থ শিকার হয়ে ফিরেছেন নোমান আলী। ফেরার আগে তার ব্যাটে এসেছে ২ রান।

সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত হয়তো আর লিড নিতে পারবে না পাকিস্তান।

১৬: ২৯, মে ১০

ফিরলেন সালমান আগা

বৃষ্টির পর প্রথম উইকেট পেল বাংলাদেশ। শূন্য রানে জীবন পাওয়া সালমান আগা এবার ফিরলেন নাহিদ রানার বলে। স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন এই ডানহাতি ব্যাটার। ফেরার আগে তার ব্যাটে এসেছে ৫৮ রান।

১৬: ১৬, মে ১০

খেলা শুরু হয়েছে

রিজওয়ান আউট হওয়ার পর পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছে। ১০০ মিনিট বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়েছে।

নতুন ব্যাটার হিসেবে নেমেছেন নোমান আলী।

১৬: ০৫, মে ১০

৪.১৫-তে শুরু হবে খেলা

১০০ মিনিট খেলা বন্ধ থাকার পর শুরু হচ্ছে খেলা। বৃষ্টি ও মাঠ প্রস্তুতির জন্য এতো সময় খেলা বন্ধ ছিল।

১৫: ২৩, মে ১০

বৃষ্টি থেমেছে, এখন অপেক্ষা খেলা শুরুর

প্রায় এক ঘণ্টা পর বৃষ্টি থেমেছে। রোদ উঠছে। এখনো অবশ্য মাঠে থাকা কাভার সরানো হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই কাভার সরানো হবে। তখন শুরু হবে মাঠ শুকানোর প্রক্রিয়া। মিরপুরের ড্রেনেজ ব্যবস্থা বেশ ভালো। ফলে মাঠ প্রস্তুত করতে খুব বেশি সময় লাগবে না। আশা করা যাচ্ছে, দ্রুতই খেলা শুরু হবে।

১৪: ৫৫, মে ১০

বৃষ্টি বেড়েছে

গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই থেমেছে খেলা। তখনই দেওয়া হয়েছিল চা বিরতি। সেই বিরতি শেষে নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার কোন সম্ভাবনা নেই। বৃষ্টি বেড়েছে। সঙ্গে আছে ঝড়ো বাতাস। যেভাবে বৃষ্টি পড়ছে তাতে লম্বা সময় খেলা বন্ধ কথার কথা।

১৪: ১৭, মে ১০

রিজওয়ান আউট, বন্ধ খেলা

পাকিস্তান- ৩৪৯/৬, ৮৯.৪ ওভার

তাইজুল ইসলামের করা খানিকটা হাফ ভলি ডেলিভারিতে ক্যাচ তুলে দেন মোহাম্মদ রিজওয়ান। মিড অফে ক্যাচ মিস করেননি মাহমুদুল হাসান জয়। তাতে আউট হয়েছেন রিজওয়ান। তিনি ফেরেন ৫৯ রান করে।

তার বিদায়ের পর পরই মিরপুরে নেমেছে বৃষ্টি। ফলে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। এখন আপাতত খেলা বন্ধ আছে।

বৃষ্টির সময় পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩৪৯ রান। এখনো পিছিয়ে আছে ৬৪ রানে।

১৪: ০২, মে ১০

রিজওয়ান পেলেন ১৩তম ফিফটি

সালমান আগাকে দারুণ সঙ্গ দেওয়া মোহাম্মদ রিজওয়ান পেয়েছেন ১৩তম টেস্ট সেঞ্চুরির দেখা। দুজনের দারুণ জুটিতে লিড পাওয়ার পথে এগোচ্ছে পাকিস্তান।

১৩: ৫৮, মে ১০

আকাশ মেঘলা, সালমানের ফিফটি

জীবন পেয়ে ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নিয়েছেন সালমান আগা। তার দারুণ ফিফটিতে বেশ ভালোভাবেই এগোচ্ছে পাকিস্তান। ৬ষ্ঠ উইকেট জুটিতে মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে ১০০ রান যোগ করেছেন তিনি।

দারুণ এগোতে থাকা পাকিস্তানের জন্য দুঃসংবাদ আছে। আকাশ মেঘলা। কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের ফলে যে কোন সময় বৃষ্টি নামতে পারে। এমন কী বেশ বাতাসও আছে। ফলে যে কোন সময় বৃষ্টি নামতে পারে।

১৩: ৪২, মে ১০

মধ্যাহ্ন বিরতির পর থিতু সালমান-রিজওয়ান

পাকিস্তান- ৩১৬/৫, ৮৩.২ ওভার

তাসকিন আহমেদের ওই বলটা নো না হলে তখনই ভাঙত জুটি। নো বলের সুবাদে জীবন পাওয়া সালমান আগা দারুণ জুটি বেঁধেছেন মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে। এখন পর্যন্ত ৬ষ্ঠ উইকেট জুটিতে ১১৯ বলে ৮৬ রান যোগ করেছেন তারা দুজনে। ৬ উইকেটে ৩১৬ রান তোলা পাকিস্তান পিছিয়ে আছে ৯৭ রানে।

সালমান ৭২ বলে ৪৮ ও মোহাম্মদ রিজওয়ান ৫৯ বলে ৩৭ রান করেছেন।

১২: ৪১, মে ১০

৭ম বোলার হিসেবে তাসকিনের ৫০ উইকেট

টেস্টে বাংলাদেশের ৭ম বোলার হিসেবে ৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তাসকিন আহমেদ। পেসারদের মধ্যে তৃতীয় বোলার হিসেবে ৫০ উইকেট শিকার করেছেন তিনি।

১২: ০২, মে ১০

৫ উইকেটে ২৫১ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে পাকিস্তান

তৃতীয় দিনের প্রথম সেশনটা বেশ ভালো কেটেছে বাংলাদেশের জন্য। বল হাতে দারুণ শুরু করেছেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ। তাতে তৃতীয় সেশনে ৪ উইকেট হারিয়েছে পাকিস্তান। তাতে ২৫১ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে সফরকারীরা। এখন পর্যন্ত ১৬২ রানে পিছিয়ে আছে পাকিস্তান।

১১: ২৯, মে ১০

বেঁচে গেলে সালমান আগা

উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছিলেন সালমান আগা। তবে বলটি নো বল হওয়ায় শেষ পর্যন্ত আর আউট হওয়া হয়নি তার। তাসকিন আহমেদের করা বলটি ওভার স্টেপিংয়ের কারণে নো হয়েছিল।

১১: ২৪, মে ১০

এবার আউট আব্দুল্লাহ ফজল

পাকিস্তান- ২৩০/৫, ৬৩.৪ ওভার

ডাউন দ্য উইকেটে সামনে এগিয়ে এসে উড়িয়ে মেরেছিলেন আব্দুল্লাহ ফজল। তাইজুল ইসলামের বলে ক্যাচ নিতে ভুল করেননি মেহেদি হাসান মিরাজ। তাতে আউট হয়ে ফিরেছেন ফজল। ফেরার আগে তার ব্যাটে আসে ১২০ বলে ৬০ রান।

১১: ০৬, মে ১০

ফিরলেন শান মাসুদ

পাকিস্তান- ২২৭/৪, ৬০ ওভার

তাসকিন আহমেদের বলে আউট হয়ে ফিরেছেন পাকিস্তানি অধিনায়ক শান মাসুদ। তার ব্যাটে এসেছে মোটে ৯ রান। দারুণ এক নিচু ক্যাচ তালুবন্দি করেছেন সাদমান ইসলাম। তাতেই আউট হয়েছে মাসুদ।

তার বিদায়ের পর ফিরেছেন সৌদ শাকিলও। লেগ বিফোরের শিকার হয়ে রানের খাতা খোলার আগেই আউট হন তিনি। একই ওভারে ফিরেছেন তারা দুজনে।

১০: ৩৯, মে ১০

ফিরলেন আজান

সেঞ্চুরি করে আর মাত্র তিন রান যোগ করেছিলেন আজান আওয়াইস। ১৬৫ বলে ১৪ চারে করেন ১০৩ রান। এটা ছিল আজানের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অভিষেক টেস্টেই সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ব্যাটার।

আউট হওয়ার আগে আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজলের সঙ্গে ১০৪ রানের জুটি গড়েন তিনি। এখন ক্রিজে এসেছেন নতুন ব্যাটার শান মাসুদ।

১০: ৩১, মে ১০

দিনের শুরুতেই সেঞ্চুরি পেলেন আজান

প্রথম দিন শেষে ৮৫ রানে অপরাজিত ছিলেন আজান আওয়াইস। তৃতীয় দিনের শুরুতে সেঞ্চুরি অপেক্ষায় থাকা আজান তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১৫৩ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি।