আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে কাটমার্ক ধরে এগোতে চান সিমন্স

স্পোর্টস রিপোর্টার

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে কাটমার্ক ধরে এগোতে চান সিমন্স

সবশেষ ২০২৫ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। চার মাসের বেশি সময় আগে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ওই সিরিজকেই কাটমার্ক ধরে এগোতে চান বাংলাদেশ কোচ ফিল সিমন্স। আজ সোমবার সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি।

আজ অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। সেখানে তিনি বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো শেষ করেছি। এর চেয়ে পেছনে যেতে চাই না।’

তবে উন্নতির জায়গা আছে সেটা স্পষ্ট করে ফিল সিমন্স বলেন, ‘কিছু জায়গায় উন্নতির সুযোগ আছে। আমি বিশ্বাস করি, বিশেষ করে মাঝের ওভারে। আমরা এখানে মোটেও ভালো না। আমাদের বোলিংয়েও উন্নতির জায়গা আছে। মাঝের ওভারে আমাদের আরও বেশি উইকেট নিতে হবে। এই দুই জায়গায় বিশেষ লক্ষ্য দিতে হবে আমাদের।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হয়েছিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে উইকেট নিয়ে ছিল খানিকটা সমালোচনা। এবার উইকেট খানিকটা ভালো আছে বলে মনে করেন ফিল সিমন্স।

তার কথায়, ‘শেষ সিরিজে যে অবস্থা ছিল, তার চেয়ে ভালো অবস্থায় আছে উইকেট। পরের ধাপে যেতে আমাদের মূল লক্ষ্য উন্নতি করা। শেষ ম্যাচে যেভাবে ব্যাট করেছি, সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন