আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফকির মাহবুব আনাম

অনেক তরুণ আইসিটিতে কাজ করতে পরিকল্পনা নিয়ে আসছেন

আমার দেশ অনলাইন

অনেক তরুণ আইসিটিতে কাজ করতে পরিকল্পনা নিয়ে আসছেন

বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ দায়িত্ব পাওয়ার পর তারা দুইজন সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

এসময় ফকির মাহবুব আনাম বলেন, নির্বাচনি ইশতেহারে ১০ লাখ মানুষের চাকরি দিতে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই লক্ষ্য পূরণে আইন-কানুন আরও সহজতর নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি-কে তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ পরিবেশ সৃষ্টি করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, নতুন সরকার আসার পর অনেক তরুণ আইসটিতে কাজ করতে নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসছে আমাদের কাছে। বিনিয়োগকারীরা আমাদের কাছে আসছেন। যদি জনবান্ধব রুলস ও রেগুলেশনকে জনবান্ধব হন তবে আমার বিশ্বাস আগামী ৫ বছরে আমরা জনগণের জন্য কিছু করতে পারবো।

সভায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, ২২ বছরের পেশাজীবনের ১৫ বছরে টেলিযোগ খাতের কাজ করেছেন। ফাইবার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও শেষ সাত বছর জাতিসংঘের চিফ অব স্টাফ হিসেবে কূটনীতিকের ভূমিকা পালন করেছেন। বিএনপি ৬ ফেব্রুয়ারি যে নির্বাচনি ইশতেহারের তথ্য ও প্রযুক্তি খাতের প্রতিশ্রুতি স্পষ্ট। প্রথমেই সেখানে সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেটের কথা বলা হয়েছে। অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মো. এমদাদ উল বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন