আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইস্ক্রিণে দেখা যাবে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

স্পোর্টস রিপোর্টার

আইস্ক্রিণে দেখা যাবে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চলমান ওয়ানডে ক্রিকেট সিরিজটি সম্প্রচার করছে চ্যানেল আইয়ের সহযোগী ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিণ। দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই–এর এই প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাচ্ছে সিরিজের ম্যাচগুলো।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ মার্চ, যা সরাসরি সম্প্রচার করা হবে আইস্ক্রিণে দুপুর ২টা ১৫ মিনিটে। একই সময়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ১৫ মার্চ আইস্ক্রিণে সরাসরি দেখা যাবে।

এছাড়া যারা রেডিওতে খেলার ধারাভাষ্য শুনতে চান, তারা রেডিও ভূমি ৯২.৮ এফএম–এ ম্যাচের ধারাবিবরণী উপভোগ করতে পারবেন।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই সিরিজ ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে থাকায় ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...