বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

​​গত শনিবার অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকার গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬। উক্ত অনুষ্ঠানে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হাসান তুষার, সাবেক লিজেন্ডারি ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান বাবু, সাবেক ফিফা রেফারি সুজিত ব্যানার্জি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাবেক ফিফা ও জাতীয় পর্যায়ের রেফারিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। এরপর সংগঠনের আহ্বায়ক ও সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরনের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। সভাপতির প্রতিবেদনের পর তিনি নির্বাচন কমিশনের কাছে ভোটের দায়িত্ব হস্তান্তর করে নিজের বক্তব্য সমাপ্ত করেন।

​দীর্ঘদিন ধরে দেশের ফুটবল অঙ্গনে রেফারিদের দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য বজায় রাখতে বাংলাদেশ ফুটবল রেফারি এসোসিয়েশন প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এবারের বিশেষ সাধারণ সভায় সারা দেশ থেকে এসোসিয়েশনের সম্মানিত সদস্যগণ অংশগ্রহণ করেন।

নির্বাচনে মোট ৪০১ জন ভোটারের মধ্যে ৩৬৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

​নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ​সভাপতি নির্বাচিত হয়েছেন বাফুফে থেকে মনোনীত
​সিনিয়র সহ-সভাপতি আর. আলম। সহ-সভাপতি হয়েছেন শাহাদাত হোসেন বাদল ও আবদুল হান্নান মিরন। সাধারণ সম্পাদক সাদাত হোসেন সোহেল, ​যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাহিদ, কোষাধ্যক্ষ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক হয়েছেন ফেরদৌস আহমেদ।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন মো: নাজমুল হুদা, বিকাশ সরকার, ভারত চন্দ্র গৌড়, ​নাদিয়া সুলতানা ঝর্ণা, সাইযুন হাসান (সানি), সাব্বির সালেক শুভ, হারুন উর রসিদ, শহীদুল ইসলাম লিমন ও আনিসুর রহমান সাগর।

​নবনির্বাচিত এই কমিটি আগামী দিনে দেশের ফুটবল রেফারিদের আধুনিক প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে দেশের বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব ও ফুটবল অঙ্গনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...