ওমানের বিপক্ষে নিশ্চিত ফেবারিট জিম্বাবুয়ে। তাদের জয়ই ছিল প্রত্যাশিত। কলম্বোয় ওমানের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পায় জিম্বাবুয়ে।
আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি ওমান। রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড এভান্সদের বোলিং তোপে দ্রুতই হারিয়ে ফেলে উইকেট। তাতে ১ বল বাকি থাকতে ১০৩ রানে থামে ওমানের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন বিনায়ক শুক্লা। এছাড়া ২৫ রান আসে সুফিয়ান মেহমুদের ব্যাটে। ওমানের মাত্র তিন ব্যাটার নিজেদের রান দুই অঙ্কের ঘরে নিতে পেরেছিলেন। জিম্বাবুয়ের হয়ে মুজারাবানি ১৬ রানে নেন তিন উইকেট।
১০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৯ বল আগে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেট করেন ৪৮ রান। এছাড়া ৩১ রান আসে অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরের ব্যাটে। ওমানের হয়ে সুফিয়ান মেহমুদ ১২ রানে নেন ৩ উইকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

