আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতিক্ষীত ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ম্যাচে টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান দলপতি। পাকিস্তানের আমন্ত্রণে ব্যাট করবে ভারত।

এবারও হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। এশিয়া কাপের সেই ধারাবাহিকতা ধরে রাখলেন সূর্যকুমার যাদব ও সালমান আঘা। এবার দেখার বিষয়, ম্যাচ শেষে কি হয়। এই হাত মেলানোকে কেন্দ্র করে ফের দুই দেশের বিরোধ সৃষ্টি হয় নাকি স্বাভাবিকভাবেই চলে।

বিজ্ঞাপন

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান , সাইম আইয়ুব, সালমান আঘা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।

ভারত একাদশ: ইশান কিশান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ড্য, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন