
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন
কমছে ‘নরকের দরজা‘র আগুনের তীব্রতা, যা বলছেন বিশেষজ্ঞরা
তুর্কমেনিস্তানের দারভাজা এলাকায় ঊষর মরুভূমির মাঝে রয়েছে একটি বিশাল গর্ত। ফুটবল মাঠের আকারের সেই গর্তে দিনরাত জ্বলছে আগুন। দারভাজা গ্যাস ক্র্যাটার নামের এই স্থানটি ‘নরকের দরজা’ নামে পরিচিত। পর্যটকদের কাছে স্থানটি বেশ জনপ্রিয়।
