
জন্ম যেখানে আজন্ম পাপ (শেষ)
প্রাথমিকেই নিভে যায় বস্তিবাসী শিশুদের শিক্ষার আলো
ইশকুলেও যাই নাই, পড়ালেহাও করতে পারি নাই। করমু ক্যামনে? ছোডকালে ভাইরে রাকতাম। মায় কামে যাইত। আর এহন নিজেই গার্মিসে কাম করি।’ রাজধানীর কারওয়ান বাজার রেললাইনসংলগ্ন বস্তির বাসিন্দা ১৪ বছর বয়সি কিশোরী হোসনে আরা এভাবেই আক্ষেপ করে আমার দেশ প্রতিবেদকের কাছে তার বিদ্যালয়ে যেতে না পাড়ায় কথাগুলো বলছিলেন।






