
দোয়া মাহফিলে ডা. রফিকুল ইসলাম
শহীদ জিয়ার নেওয়া পদক্ষেপগুলোর সুফল মানুষ এখনো ভোগ করছে
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই নন, তিনি আধুনিক বাংলাদেশের রূপকার এবং একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। সে সময়ে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের সুফল দেশের মানুষ এখনো ভোগ করছে।





