আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মারা গেছেন অভিনেতা শামস সুমন

আমার দেশ অনলাইন

মারা গেছেন অভিনেতা শামস সুমন

চিকিৎসাধীন অবস্থা ল্যাবএইডে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা শামস সুমন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কার্ডিয়াক অ্যারেস্টে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই অভিনেতা না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

বিজ্ঞাপন

ব্যস্ততা কমে যাওয়ায় শামস সুমন একটি বেসরকারি রেডিওতে চাকরি করতেন। চাকরির পাশাপাশি তাকে অভিনয় করতেও দেখা যায়। সেই ধারাবাহিকতায় সর্বশেষ তাকে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় একজন পুলিশের চরিত্রে অভিনয় করেন।

অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন

শামস সুমনের ক্যারিয়ারে রয়েছে বেশ কিছু দর্শকনন্দিত চলচ্চিত্র। বিশিষ্ট এই অভিনেতার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- তৌকীর আহমেদ পরিচালিত ‘জয়যাত্রা’ (২০০৪), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘নমুনা’ (২০০৮), ‘হ্যালো অমিত’ (২০১২), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘মন জানেনা মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬) এবং ‘চোখের দেখা’ (২০১৬)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন