
দুর্ভোগে যাত্রীরা
বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল, ডাইভার্ট এবং কয়েক ঘণ্টা বিলম্বের ঘটনা ঘটেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।











