
ফেভারিট সুইসদের দাপট নাকি এশিয়ান চ্যাম্পিয়নদের চমক
রোমাঞ্চকর ম্যাচে আজ রাতে ক্যালিফোর্নিয়ার লিভিস স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে কাতার ও সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় অনুযায়ী আজ শনিবার রাত ১টায় ম্যাচটি শুরু হবে। কাগজে-কলমে এবং অভিজ্ঞতার বিচারে এই ম্যাচে সুইসরাই স্পষ্ট ফেভারিট, তবে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন কাতার যেকোনো বড় দলকে চমকে দিতে প্রস্তুত।












