
জন্ম যেখানে আজন্ম পাপ (২)
পুষ্টিহীনতায় বিভিন্ন রোগের ঝুঁকিতে বস্তিবাসী শিশুরা
নিজেরাই পুষ্টিকর খাবার খাইতে পারি না, বাচ্চাগো খাওয়ামু কেমনে?’ অনেকটা আক্ষেপের সঙ্গে কথাটা বলছিলেন রাজধানীর কারওয়ান বাজারসংলগ্ন রেললাইনের দুপাশে গড়ে ওঠা বস্তির ঝুপড়ি ঘরের বাসিন্দা লাবনি আক্তার (২০)। তিনি বলেন, ‘বাসাবাড়িতে কাম কইরা পাঁচ হাজার টাকা পাই। তিনবেলা ভাতের লগে খাওনের লাইগা শাক-ভাজিই ঠিকমতো


