
লেবাননে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে গণ্য করার আহ্বান অ্যামনেস্টির
লেবাননে ইসরাইলি হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের সময় ইসরাইল এমন কিছু বিমান হামলা চালিয়েছে, যাতে পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে।









