আরও ২ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আরও দুই মামলায় জামিন পেয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে জামিনের এ আদেশ দেয়।

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আরও দুই মামলায় জামিন পেয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে জামিনের এ আদেশ দেয়।

জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আদালতের পর্যবেক্ষণ
বিচারপতি খায়রুল হকের দেয়া রায় বাতিল করে আদালত পর্যবেক্ষণে বলেছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল কলঙ্কিত। আপিল বিভাগের রায়ে নানা ভুল ছিল। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে।

আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন।